মোঃ নাজমুল ইসলাম (মিলন)
দিনাজপুর প্রতিনিধি।
দিনাজপুর প্রতিনিধি- ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ২০২৫ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্তরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি ভাংচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত হয়। পরে দলটির কার্যক্রমও নিষিদ্ধ করা হলে দলীয় নেতৃবৃন্দরা গা ঢাকা দেয়। হঠাৎ করে আওয়ামীলীগের নেতৃবৃন্দেরা ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয় পরিদর্শন করেন, প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন যুবদল।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে দীর্ঘদিন পর আওয়ামী লীগ দলীয় নেতৃবৃন্দ ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও সাবেক জেলাপরিষদ সদস্য রোকনুজ্জামান বিপ্লব এর নেতৃত্বে হঠাৎ কয়েকজন নেতাকর্মী জড়ো হয়। এরপর দলীয় কার্যালয়ের সামনে দুই একটি ছবি তুলে ও ভিডিও ধারণ করে সটকে পড়েন তারা। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেন। এসময় তার সাথে ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিঞা, শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, পাল্টাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিয়াউর রহমান জিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দরা ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয় পরিদর্শন করেন।
হঠাৎ করে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা কার্যালয় পরিদর্শনের প্রতিবাদে বীরগঞ্জ পৌর যুবদলের আহব্বয়ক আরিফ মাসুম পল্লব এর নেতৃত্বে যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা ১৫ ফেব্রুয়ারি রাত্রি সাড়ে ৮ টায় বিক্ষোভ মিছিল করেন। যা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

