ফখরুদ্দিন হৃদয় শৈলকুপা
ঘটনাটি সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বগুড়া ইউনিয়নের বারুইহুদা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বগুড়া গ্রামের সাবেক ইউপি সদস্য দাউদের সমর্থকদের সঙ্গে বর্তমান সদস্য নাসিরের সমর্থকদের বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, সকালে দাউদের সমর্থক রাব্বি, পারভেজ, হাসিব ও ফয়সালের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আবু কালামের বাড়িতে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে নাসির সমর্থক সালামত, আবু কালাম ও আকলিমা খাতুন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে কনস্টেবল সোহেল রানাও আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনার পরপরই পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

