• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫ 

     swadhinshomoy 
    17th Feb 2026 2:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিবেদক

    গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া এলাকায়
    যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় প্রায় ২ ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে। সড়‌কের উভয় পা‌শে আটকা পড়ে অন্তত ৩ শতাধিক যানবাহন।

    সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সা‌ড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকামুখী এক‌টি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থ‌লে উ‌ল্টো পাশ (রং সাইড) দিয়ে যেতে গেলে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাস ও ট্রাকের ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

    এদিকে দুর্ঘটনা কব‌লিত যানবাহন সড়‌কের ওপর থাকায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থা‌কে। এতে দুই পাশে প্রায় ৩ শতাধিক যানবাহন আটকা প‌ড়ে। উদ্ধার কাজ চ‌লার সময় প্রায় ২ ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728