• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দৌলতপুরে স্কোয়াশ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস স্বল্প সময়ে লাভের নতুন দিগন্ত উন্মোচন 

     swadhinshomoy 
    17th Feb 2026 6:30 pm  |  অনলাইন সংস্করণ Print

    দৌলতপুর (কুষ্টিয়া) ফরিদ আহম্মেদ
    কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় নিরাপদ ও উচ্চমূল্যের ফসল স্কোয়াশ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার বিকেলে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শওকাত হোসেন ভূঁইয়া।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) ওয়াহিদুজ্জামান, দৌলতপুর উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন, অতিরিক্ত কৃষি অফিসার মো. আলী আহমেদ, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. বুলবুল আহমেদ এবং বৈজ্ঞানিক কর্মকর্তা মোছা. শাহানাজ আক্তার, গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কেন্দ্র, যশোর।
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
    মাঠ দিবসে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্কোয়াশ চাষের বিভিন্ন ধাপ, রোগবালাই দমন, নিরাপদ বালাইনাশক প্রয়োগ এবং বাজারজাতকরণ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
    বক্তারা বলেন, উচ্চমূল্যের ও পুষ্টিকর সবজি হিসেবে স্কোয়াশ চাষ কৃষকদের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। প্রকল্পের মূল লক্ষ্য হলো নিরাপদ ও উচ্চমূল্যের ফসল উৎপাদন প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া, যাতে তারা অল্প সময়ে অধিক লাভবান হতে পারেন।
    প্রদর্শনী প্লটের কৃষক নাসির উদ্দিন জানান, তিনি দুই বিঘা জমিতে স্কোয়াশ চাষ করে মাত্র ৭০ দিনের মধ্যে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকার ফসল বিক্রি করেছেন। তিনি বলেন, “সঠিক পরামর্শ ও আধুনিক প্রযুক্তি অনুসরণ করায় অল্প সময়েই ভালো ফলন ও বাজার মূল্য পেয়েছি।”
    অন্যদিকে পাশের কৃষক শাহীন জানান, আগে তিনি তামাক চাষ করতেন। কিন্তু স্বাস্থ্যঝুঁকি ও মাটির ক্ষতির বিষয় বিবেচনায় নিয়ে এবার স্কোয়াশ চাষ শুরু করেছেন। তার ভাষায়, “তামাক চাষে শরীরে নানা রোগের ঝুঁকি থাকে। স্কোয়াশ চাষ অনেক বেশি লাভজনক ও স্বাস্থ্যসম্মত।”
    মাঠ দিবসে অতিথিরা বলেন জানান, এ ধরনের মাঠ দিবস কৃষকদের উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে অঞ্চলভিত্তিক টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। আয়োজকরা আশা প্রকাশ করেন, স্কোয়াশসহ অন্যান্য উচ্চমূল্যের ফসল চাষে আগ্রহ বৃদ্ধি পেলে দৌলতপুর উপজেলায় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728