• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মুন্সিগঞ্জে এমপি কামরুজ্জামান রতন উদ্যোগে শিশুদের বিনোদন ও খিচুড়ি বিতরণ 

     swadhinshomoy 
    17th Feb 2026 2:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    মুন্সিগঞ্জ প্রতিনিধি

    মুন্সিগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর ৭ নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকাবাসীর উদ্যোগে মুন্সিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের বিজয় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শিশুদের জন্য বিনোদনের আয়োজন এবং এলাকাবাসীর মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

    আয়োজক সূত্রে জানা যায়, প্রায় চারশ থেকে পাঁচশ মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়েছে। এতে এলাকার শিশু, কিশোর ও মুরুব্বিরা অংশ নেন এবং আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজিম মাতবর, আলমগীর পাঠান, আউয়াল মাদবর, চঞ্চল মাতবর, মুক্তার হোসেন, তারা হাজী, সাজন মাদবর, মোহাম্মদ সেলেম, রায়হান কবি ও মাসুদ রানা।

    এ বিষয়ে আলমগীর পাঠান বলেন, “আমাদের রতন ভাই বিজয়ী হওয়ায় আনন্দ ভাগাভাগি করতে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়েছে এবং মুরুব্বিদের জন্য খিচুড়ির আয়োজন করা হয়েছে।

    স্থানীয়দের মতে, এমন আয়োজন এলাকাবাসীর মধ্যে সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দিয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728