swadhinshomoy
17th Feb 2026 2:32 pm | অনলাইন সংস্করণ Print
নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কালুপাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার মোঃ বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, উপজেলার জগদল বৌদ্ধ বিহারের সামনে পাকা রাস্তার উপর সন্দেহজনক অবস্থান লক্ষ্য করে বিজিবির সদস্যরা তল্লাশি চালান। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৯ বোতল ভারতীয় মদ (অফিসার্স চয়েস) উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

