• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত এমপি এস এম জাহাঙ্গীরের সাথে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ 

     swadhinshomoy 
    17th Feb 2026 4:14 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
    উত্তরা ঢাকা
    দৈনিক স্বাধীন সময়

    ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা মহানগর উত্তরের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ নবনির্বাচিত এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন।

    সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শুরা সদস্য ও জোন পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন, শিক্ষা ও গবেষণা বিভাগের সদস্য জনাব অধ্যক্ষ আশরাফুল হক, উত্তরা মডেল থানার আমির জনাব অ্যাডভোকেট ইব্রাহিম খলিলসহ মহানগর উত্তরের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ। তারা নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

    সৌজন্য সাক্ষাতে ঢাকা-১৮ আসনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও সুশাসনভিত্তিক ঢাকা-১৮ গড়ে তোলা সম্ভব হবে।

    এ সময় এমপি এস এম জাহাঙ্গীর উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সাথে সমন্বয় করে কাজ করতে আগ্রহী। তিনি এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

    সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728