• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভুষন ছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    18th Feb 2026 12:42 pm  |  অনলাইন সংস্করণ Print

    রাঙ্গামাটির বরকল উপজেলার ভুষন ছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
    সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ বেলাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোঃ রমজান আলী, সদস্য ও সাবেক ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ রুহুল আমিন হাওলাদার, সদস্য ও সাবেক ৮ নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুল জলিল, সদস্য মোঃ রফিকুল ইসলাম বকুল, মোঃ ইউসুফ আলী, মোঃ হামিদ ফরাজী, মোঃ পুটু মিয়া, অভিভাবক প্রতিনিধি মোঃ জাকির হোসেন জনি এবং ৮ নং ওয়ার্ডের প্রশাসক মোঃ আব্দুল সালামসহ অসংখ্য অভিভাবক।
    এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিবছরের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব অভিভাবকদের সামনে উপস্থাপন করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়। উপস্থিত অভিভাবক ও কমিটির সদস্যরা বিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতার উদ্যোগকে সাধুবাদ জানান।
    বক্তারা বলেন, যদি সরকার এই বিদ্যালয়ের প্রতি আরও সহযোগিতার হাত বাড়ায়, তাহলে স্কুলটির অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হবে, পড়ালেখার মান আরও বৃদ্ধি পাবে এবং পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষ শিক্ষার আলো আরও বিস্তৃতভাবে পেতে সক্ষম হবেন।
    সভাটি শান্তিপূর্ণ ও ফলপ্রসূ পরিবেশে সম্পন্ন হয়

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728