swadhinshomoy
18th Feb 2026 2:10 pm | অনলাইন সংস্করণ Print
কলাম [MD Jahidul Islam]
ময়মনসিংহের ফুলপুরের বালিয়ার মোড়ে বাস ও সেনাবাহিনীর গাড়ীর সংঘর্ষে উভয় গাড়ির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। হতাহতদের পরিচয় জানা যায়নি।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
রাশেদুল হাসান জানান, পৌনে ১১টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি। বাস ও সেনাবাহিনীর গাড়ি ডুমরে মুচড়ে গেছে। মুমূর্ষু অবস্থায় সেনাবাহিনীর গাড়ী চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনার ফলে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী সহযোগিতা এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। বিস্তারিত পরে জানানো হবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

