মোস্তফা কামাল, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৮ /০২/২০২৬ ইং
কুড়িগ্রামের রাজারহাটে ফেব্রুয়ারি মাসের আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সামিউর রহমান, রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শরীফ আহমেদ, উপজেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল ইসলাম, বাংলাশে জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার সেক্রেটারী এ্যাড. আহম্মদ আলী, প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, এনসিপির উপজলা যুগ্ম আহবায়ক রাশেদ প্রমুখ।
সভায় রাজারহাট উপজেলার চুরি, জুয়া, মাদক, যানজট, সড়ক সংষ্কার ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ উপজেলায় শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে আলোচনা করেন
বক্তারা।

