সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
দৈনিক স্বাধীন সময়
স্বপ্নের বাংলাদেশ সুজলা সুফলা নদী মাতৃক দেশ বাংলাদেশ। প্রকৃতির লিলা ভূমি আমাদের প্রিয় জন্মভূমি। ছোট্ট এই নৈস্বর্গিক ভূখণ্ড টি পৃথিবীর সর্বত্র মানুষের মাঝে চিরচেনা। ১৫৬০০০ বর্গ মাইল আয়োতনের ভূখণ্ড নদী খাল বিল আর জলাশয় যেন এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। স্বাধীনতার ৫৫ বছর অতিক্রান্ত হয়েছে। সময় বদলেছে মানুষ বদলেছে বার বার সরকার বদলেছে শুধু বদলায়নি দেশের মানুষের ভাগ্য। আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা সফত গ্ৰহণ করলেন অনেকের কাছে নতুন স্বপ্ন নতুন বাস্তবতা পরিপূর্ণ একটি চ্যালেঞ্জ। সরকারী অথবা বিরোধী দলীয় সাংসদের স্রোতের বিপরীতে হাঁটতে হবে। একদিন মাত্র বাকি রমজান নতুন সরকার বিরোধী দল তথা উদীয়মান তরুণ প্রধানমন্ত্রী সবার কাছে প্রত্যাশা এবং প্রাপ্তি অনেক বেশি আগের অন্য সব সরকার থেকে। তরুণ আইকনিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে দেশের সাধারণ মানুষের চাওয়া হচ্ছে দেশ সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত দারিদ্র্য মুক্ত একটি স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ হোক। আমরা আত্মপ্রত্যয়ী কর্মঠ আমাদের সুযোগ দিন দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখুন। সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়ুন। প্রত্যেক সাংসদ নিজ নিজ এলাকার পাহারাদারের ভূমিকা পালন করুন। জবাব দিহিতার পথ উন্মুক্ত রাখুন আপনি হতে পারেন হৃদয়ের মাটি ও মানুষ।

