• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম.কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম 

     swadhinshomoy 
    19th Feb 2026 3:41 pm  |  অনলাইন সংস্করণ Print

    বাগেরহাট প্রতিনিধি:

    মোরেলগঞ্জের অন্যতম কৃতী সন্তান, সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর গেরিলা সৈনিক মুক্তি যোদ্ধা মরহুম স. ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জননেতা অধ্যক্ষ আব্দুল আলীম।

    সম্প্রতি বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মরহুমের সমাধিস্থলে উপস্থিত হয়ে কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় করেন।

    মরহুম স. ম. কবির আহমেদ মধু ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে সুন্দরবন অঞ্চলে একজন সক্রিয় গেরিলা যোদ্ধা ও ক্যাম্প কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি স্থানীয় মুক্তিবাহিনীর অধীনে কলমতেজি ক্যাম্পের দায়িত্বে থেকে সুন্দরবন এলাকায় বিভিন্ন দুঃসাহসিক অভিযানে নেতৃত্ব দেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে গৌরবোজ্জ্বল অবদান রাখেন।

    কবর জিয়ারতকালে অধ্যক্ষ আব্দুল আলীম মরহুমের ত্যাগ ও দেশপ্রেম স্মরণ করে বলেন, “মুক্তিযুদ্ধের এই বীর সন্তানদের অবদান জাতি কখনো ভুলবে না। তাঁদের আদর্শ ও সাহস আমাদের জন্য চিরন্তন প্রেরণা।”
    এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মোরেলগঞ্জ উপজেলা শাখা সভাপতি আব্দুল মান্নান, উপজেলা নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামানসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728