• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ধানের শীষসহ বিভিন্ন দলের সমর্থকদের অংশগ্রহণে সহস্রাধিক মানুষের খিচুড়ি বিতরণ 

     swadhinshomoy 
    19th Feb 2026 2:39 pm  |  অনলাইন সংস্করণ Print

    শহরের পৌরসভার উত্তর ইসলামপুর এলাকায় সহস্রাধিক মানুষের অংশগ্রহণে খিচুড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত এ আয়োজনে ধানের শীষসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ গণআয়োজন করা হয়। ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষারের সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিপিএস ইস্পাত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আহাদ।

    আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খিচুড়ি বিতরণ কার্যক্রমে নারী, পুরুষ, শিশু ও প্রবীণদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

    অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় আখ্যা দিয়ে ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728