সঞ্জয় কান্ত শীল কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জ থানার যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে কালীগঞ্জ থানার রাত্রিকালীন কিলো-৫ এর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে কালীগঞ্জ পৌরসভার অন্তর্গত দেওপাড়া এলাকার সেভেন রিংস সিমেন্ট কোম্পানির ০৬ নম্বর গেইটের সামনে, গোদারাঘাট রোড সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১) আল-আমিন (৩১), পিতা: কবির মিয়া
২) আবিদ হাসান (৩১), পিতা: আনোয়ার হোসেন
৩) সিয়াম আহমেদ (২১), পিতা: আব্দুল বাতেন
তাদের বাড়ি দেওপাড়া, থানা: কালীগঞ্জ, জেলা: গাজীপুর।
পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা নং-১৭, তারিখ ১৮/০২/২০২৬ ইং রুজু করা হয়। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

