• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুষ্টিয়ায় বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা 

     swadhinshomoy 
    19th Feb 2026 4:09 pm  |  অনলাইন সংস্করণ Print

    হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

    পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখতে কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কুষ্টিয়া পৌর বাজার এলাকায় এ অভিযান ও বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা।

    অভিযানকালে মূল্যতালিকা সংরক্ষণ না করা ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে একটি ফলের দোকানকে ২ হাজার টাকা এবং একটি মুদি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সর্বমোট চারটি দোকানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

    জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের সময় ব্যবসায়ীদের উদ্দেশে বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বাজার অস্থির করতে কোনো ধরনের সিন্ডিকেট বা কারসাজির চেষ্টা করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ভ্রাম্যমাণ আদালত।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728