• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের অনন্য প্রশিক্ষণের মাস: অধ্যাপক এবিএম ফজলুল করীম 

     swadhinshomoy 
    19th Feb 2026 3:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    আবু বকর সিদ্দিক:- মুন্সীগঞ্জ প্রতিনিধি।

    মুন্সিগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি:পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গিবাড়ি উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক এবিএম ফজলুল করীম।

    তিনি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন-এর জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সাবেক সিনেট সদস্য।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি,সংযম ও তাকওয়া অর্জনের মাস।
    তিনি বলেন,এ মাস রহমত,বরকত ও মাগফেরাতে পরিপূর্ণ এবং আল্লাহর বিশেষ অনুগ্রহের সময়।রোজা মানুষকে নিজের নফস নিয়ন্ত্রণ করে আল্লাহভীতির পথে পরিচালিত করে বলেও তিনি উল্লেখ করেন।

    তিনি আরও বলেন,রোজা শুধু ক্ষুধা–তৃষ্ণা সহ্য করা নয়, বরং চিন্তা,কথা ও কাজের পবিত্রতার শিক্ষা দেয়।
    রমজানে দান-সদকা ও ইবাদতের মাধ্যমে সমাজে কল্যাণ ও সহমর্মিতা বৃদ্ধি পায় বলে তিনি মন্তব্য করেন রমজানের শেষ দশকের লাইলাতুল কদরের গুরুত্বওতিনি তুলে ধরেন।তিনি বলেন,এ রাতে ইবাদতের মাধ্যমে বান্দা মহান আল্লাহর ক্ষমা লাভের সুযোগ পায়।তিনিরমজানের শিক্ষা কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানান।

    এ সময় তিনি দেশের নতুন সরকারের প্রতি শুভকামনা জানান।তিনি আশা প্রকাশ করেন, সরকার সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।
    গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।মিছিলে সভাপতিত্ব করেন স্থানীয় জামায়াত নেতারা।উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল বারী,মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা আব্দুর রহিম।

    এছাড়া মাওলানা কাজী ইকবাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728