• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দীর্ঘদিনের বেহাল সড়ক সংস্কারে স্বস্তি, উন্নয়নের ধারাবাহিকতায় এমপির কাছে এলাকাবাসীর প্রত্যাশা 

     swadhinshomoy 
    19th Feb 2026 2:19 pm  |  অনলাইন সংস্করণ Print

    রাজশাহীর বাঘা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন ধরে অবহেলিত ও বেহাল সড়কব্যবস্থার কারণে চরম ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রায় পনের বছর ধরে রাস্তাঘাটের করুণ অবস্থার ফলে সাধারণ মানুষের চলাচল ছিল দুর্বিষহ। কোথায় অভিযোগ জানাবেন, কার কাছে সমাধান চাইবেন—এ নিয়ে হতাশা ও অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছিল এলাকাবাসীর।

    স্থানীয়দের অভিযোগ, বিগত দীর্ঘ সময়েও এসব সড়ক সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। বর্ষাকালে কাদাপানি আর শুষ্ক মৌসুমে ধুলাবালিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ত। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষ প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতেন।

    এমন পরিস্থিতিতে সুদূর লন্ডন থেকে দেশে এসে ব্যারিস্টার জোহা নিজ উদ্যোগে রাস্তাগুলোর বাস্তব অবস্থা পরিদর্শন করেন। স্থানীয়দের দুঃখ-দুর্দশা বিবেচনায় নিয়ে ব্যক্তিগত উদ্যোগে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক সংস্কারের ব্যবস্থা করেন। এতে করে বহুদিনের ভোগান্তি থেকে কিছুটা স্বস্তি ফিরে আসে জনজীবনে। বর্তমানে সংশ্লিষ্ট রাস্তাগুলো চলাচলের উপযোগী হওয়ায় এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

    এদিকে সাম্প্রতিক নির্বাচনে এলাকাবাসীর পছন্দের প্রার্থী জনাব আবু সাইদ চাদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, নবনির্বাচিত সংসদ সদস্য দীর্ঘদিনের অবহেলিত অবকাঠামো উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবেন এবং বাঘা পৌরসভাকে একটি আধুনিক ও টেকসই নগরীতে রূপান্তরে উদ্যোগী হবেন।

    স্থানীয় সচেতন মহলের মতে, সমন্বিত পরিকল্পনা ও সরকারি-বেসরকারি উদ্যোগের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত হলে বাঘা পৌরসভার সামগ্রিক চিত্র পাল্টে যেতে পারে। এখন সময়োপযোগী পদক্ষেপই পারে জনদুর্ভোগের স্থায়ী সমাধান নিশ্চিত করতে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728