• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গোদাগাড়ীতে নবনির্বাচিত এমপি অধ্যাপক মুজিবুর রহমানের মতবিনিময় ও পরিচ্ছন্নতা অভিযান 

     swadhinshomoy 
    19th Feb 2026 3:04 pm  |  অনলাইন সংস্করণ Print

    ​মোঃ রবিউল ইসলাম মিনাল: রাজশাহী জেলা প্রতিনিধি: | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    ​রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি গোদাগাড়ী ও তানোরের সাধারণ মানুষের বিজয়। আমি কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর এমপি হয়ে নয়, বরং সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই।
    ​বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গোদাগাড়ী উপজেলা প্রশাসন এবং স্থানীয় পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে পৃথক দুটি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নবনির্বাচিত সংসদ সদস্যকে প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। গোদাগাড়ী-তানোরের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    এর আগে সকাল ১০টায় উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে এক সাধারণ মতবিনিময় ও শুকরিয়া সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর নুমায়ন আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক এবং জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ। পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শওকত আলীর সঞ্চালনায় সভায় নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।

    আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে সভায় উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। রমজানে আমাদের চারপাশ পরিষ্কার রাখা জরুরি। সভা শেষে তিনি নিজ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। এতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
    ​বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত হন নবনির্বাচিত এই সংসদ সদস্য। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728