• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজশাহীতে পলাশ মেম্বার হত্যা মামলার প্রধান আসামি রাজিব গ্রেফতার 

     swadhinshomoy 
    19th Feb 2026 3:10 pm  |  অনলাইন সংস্করণ Print

    ​মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি:
    ​রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চাঞ্চল্যকর মোশারফ হোসেন পলাশ মেম্বার হত্যা মামলার প্রধান আসামি মো. রাজিবুল ইসলাম ওরফে রাজিবকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-৫। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পবা থানার বড়ইকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
    ​গ্রেফতারকৃত রাজিব দামকুড়া থানার শিতলাই (বাথানবাড়ী) এলাকার মোছাব্বর হোসেনের ছেলে।

    ​র‍্যাব জানায়, গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ৮টার দিকে শিতলাই বাথানবাড়ী গ্রামে ভিকটিম পলাশ মেম্বারের বাড়ির সামনে একটি চায়ের দোকানে গরু কেনাবেচাকে কেন্দ্র করে আসামিদের সাথে তর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে আসামিরা বাঁশের লাঠি দিয়ে পলাশ মেম্বারের মাথায় আঘাত করে এবং এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে।
    ​গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরের দিন (২৬ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে দামকুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    ​হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা পলাতক ছিল। মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‍্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার রাতে পবা থানার বড়ইকুড়ি এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি রাজিবকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ​র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728