• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    19th Feb 2026 3:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

     

    পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের মূল্য ও মান স্থিতিশীল রাখার লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

    বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল খালেক পাটোয়ারী।

    সভাপতির বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো অসাধু ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান।

    সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জামায়াত নেতা আবু জাফর, রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আলী হায়দার আব্বাসী, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদীর, রিপোর্টার্স ইউনিটের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, শিক্ষার্থী প্রতিনিধি ইশরাত জাহান এশা, চান্দাইকোনা, ঘুড়কা, ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানেরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

    সভায় বক্তারা রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং ভেজাল ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728