• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • একুশের প্রথম প্রহরে ঝালকাঠি জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন 

     swadhinshomoy 
    21st Feb 2026 11:25 am  |  অনলাইন সংস্করণ Print

    ঝালকাঠী জেলা প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ঝালকাঠি জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন এবং সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের পর নেতৃবৃন্দ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।

    এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুর রহমান খাব ও সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ নানা খলিফা, জেলা তাতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, জেলা মৎসবীজ দলের সাধারণ সম্পাদক সরদার মোঃ শহিদুল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

    ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন বলেন, ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার সূচনা। একুশের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

    মহান একুশ আমাদের শিখিয়েছে—মাতৃভাষার মর্যাদা রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও পিছপা হওয়া যাবে না। ভাষা শহীদদের এই আত্মত্যাগ বাঙালি জাতিকে চিরদিন অনুপ্রেরণা জোগাবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728