• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

     swadhinshomoy 
    21st Feb 2026 12:56 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ এমরুল ইসলাম
    মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

    নরসিংদীর মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

    শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ০১ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে মনোহরদী কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

    প্রথমেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল-এর পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন।

    পরে উপজেলা প্রশাসন ও মনোহরদী থানার পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া এবং মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুল ইসলাম।

    পরবর্তীতে ধারাবাহিকভাবে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদসহ উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

    বক্তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার অর্জন করেছি। তাঁদের এই অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728