• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঠাকুরগাঁওয়ে সংরক্ষিত নারী আসনে নাজমা পারভীনের নাম ব্যাপক আলোচনায় 

     swadhinshomoy 
    21st Feb 2026 1:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক অঙ্গনে সংরক্ষিত মহিলা আসন ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে জেলা মহিলা দলের সাধারন সম্পাদক নাজমা পারভীনের নাম। তিনি হরিপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় উপস্থিতির কারণে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে সম্ভাব্য সংরক্ষিত সংসদ সদস্য হিসেবে দেখার প্রত্যাশা জোরালো হচ্ছে।

    দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় এই নারী নেতা ছাত্রজীবন থেকেই সংগঠনের সঙ্গে যুক্ত। নারীর অধিকার, স্বনির্ভরতা এবং তৃণমূল নারী নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগে তার ভূমিকা তাকে স্থানীয়দের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে জানান সংশ্লিষ্টরা।

    সচেতন মহলের মতে, শিক্ষা, পেশাগত দক্ষতা এবং সাংগঠনিক অভিজ্ঞতার সমন্বয়ে নাজমা পারভীন সংরক্ষিত মহিলা আসনের জন্য শক্ত অবস্থানে রয়েছেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা ও মানবিক উন্নয়ন উদ্যোগে তার সম্পৃক্ততা ঠাকুরগাঁও রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে তারা মনে করছেন।

    স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের একটি অংশ বলছেন,ঠাকুরগাঁওয়ে উন্নয়ন ও নারীদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত মহিলা আসনে যোগ্য, সক্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব প্রয়োজন। তাদের মতে নাজমা পারভীন সেই প্রত্যাশা পূরণে সক্ষম হতে পারেন।

    নাজমা পারভীন বলেন সদর উপজেলা সহ কয়েকটি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছি। তাদের জীবনযাত্রার নানা সংকট, দুঃখ-দুর্দশা এবং দীর্ঘদিনের অবহেলার চিত্র খুব কাছ থেকে দেখেছি।দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিগত ১৭ বছরে অনেক মামলা ও হামলার শিকার হয়েছি।

    তিনি আরও বলেন, স্থানীয় জনগণ রাস্তাঘাট, কালভার্ট-ব্রিজ, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা ব্যবস্থা ও মৌলিক অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।

    মনোনয়নের বিষয়ে প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, আমি যদি ঠাকুরগাঁওয়ে মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ পাই, তাহলে জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করব। একটি আধুনিক, মানবিক ও উন্নত ঠাকুরগাঁও গড়ে তুলতে কাজ করতে চাই।

    এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের আশা, দলীয় হাইকমান্ড ঠাকুরগাঁও রাজনৈতিক বাস্তবতা ও নারীর প্রতিনিধিত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নাজমা আক্তার দলের একজন সক্রিয় কর্মী। আমাদের প্রত্যাশা দল নাজমা আক্তারের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।

    রাজনৈতিক অঙ্গনে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নাজমা পারভীন ঘিরে যে জন আলোচনা তৈরি হয়েছে, তা আসন্ন সময়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728