সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
উত্তরা থেকে
দৈনিক স্বাধীন সময়
১৭ ফেব্রুয়ারি ২০২৬ নবনির্বাচিত সরকার দলীয় ও বিরোধীদলীয় এমপিদের সপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে সবার আগে বাংলাদেশ এবং এক সাথে গড়ি বাংলাদেশ সুচনা শুরু হয়েছে। ১৮ ফেব্রুয়ারি আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা ১৫ আসনে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সংস্কার অভিযান শুরু করেছেন, তারি ধারাবাহিকতায় ঢাকা ১৮ আসনে ১ নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপরে সংস্কার কাজ অভিযান পরিচালনা করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আমির জনাব সেলিম উদ্দীন। তিনি বলেন এই সংস্কার অভিযান এখানেই শেষ নয় ধারাবাহিক ভাবে ঢাকা সহ সারা দেশে চলবে। তিনি আরো বলেন জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার যে সব ওয়াদা রয়েছে পর্যায়ক্রমে আমরা এগুলো বাস্তবায়ন করব ইনশাল্লাহ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তরা মডেল থানার আমির জনাব এ্যাডভোকেট ইব্রাহিম খলিল, নায়েবে আমির জনাব হারুনুর রশীদ তারেক,সেক্রেটারি বদিউজ্জামান বকুল উত্তরা মডেল থানার ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনাব মাওঃ মোঃ মাহফুজুর রহমান , প্রচার মিডিয়া পরিচালক জনাব নাঈম হাসান আব্দুল্লাহপুর ও ৯ নং সেক্টরের সভাপতি আব্দুর রহমান এবং কামরুল ইসলাম সহ ,দৈনিক স্বাধীন সময়ের সাংবাদিক মোঃ জাহিদ হোসেন অন্যান্য নেতৃবৃন্দ সহ প্রায় শখানেক কর্মী।

