• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাতকানিয়া কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 

     swadhinshomoy 
    22nd Feb 2026 1:56 pm  |  অনলাইন সংস্করণ Print

    কলাম [MD Jahidul Islam]

    চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবু বকর মেম্বারবাড়ি এলাকায় নিজ বসতঘর থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

    নিহত কলেজ ছাত্রীর নাম ইবনাত চৌধুরী (১৯)। তিনি ওই এলাকার আবু বোরহান মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরীর মেয়ে। সাতকানিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন তিনি।

    স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, ইবনাত নামের ওই কলেজছাত্রীর মা তাঁদের পরিবার থেকে আলাদা থাকেন। ওই কলেজছাত্রী তাঁর সৎমা ও বাবার সঙ্গে থাকতেন। গতকাল বিকেলে তিনি নিজের শোবার ঘরে ছিলেন। ইফতারের সময় পরিবারের সদস্যরা তাঁকে ডাকতে কক্ষে যান। এ সময় দেখেন বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ ঝুলছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

    জানতে চাইলে সাতকানিয়া থানার উপপরিদর্শক মামুন হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে হতাশার কারণে ওই কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728