• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ডিমলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ 

     swadhinshomoy 
    22nd Feb 2026 1:16 pm  |  অনলাইন সংস্করণ Print

    নীলফামারী প্রতিনিধি
    আল মিরাজ

    নীলফামারী জেলার ডিমলা উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
    ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে ডিমলা উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরাজ্জান, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রওশন কবির, কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার, ফায়ার সার্ভিসের সদস্যরা, সরকারি ও আধা-সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা, বিভিন্ন
    এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় সাংবাদিক সংস্থা, ডিমলা উপজেলা প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব এবং গণমাধ্যমকর্মীরা।
    পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
    একুশের এই দিনে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728