মোঃ জাহিদুর রহিম মোল্লা
জেলা প্রতিনিধি রাজবাড়ী
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ২০ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার নারুয়া বাজারে অভিযানে বিভিন্ন ইফতার সামগ্রী, মিষ্টান্ন, মুদি দোকান ও ফলের দোকান পরিদর্শন করা হয়। অভিযানকালে দেখা যায়, কয়েকটি দোকানে ইফতার সামগ্রী ও মিষ্টান্ন যথাযথভাবে আবৃত করে রাখা হয়নি এবং মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। এ অপরাধে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন (২০০৯) (খাদ্য সামগ্রী যথাযথ ভাবে ঢেকে না রাখায়, এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে, বাজারের এক ব্যবসায়ীকে ২০০০ (দুই হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, পণ্য সঠিকভাবে সংরক্ষণ এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের সচেতন ও সতর্ক করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন, সহকারী কমিশনার (ভূমি) বালিয়াকান্দি বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের মনিটরিং অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

