২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পিরোজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সকল সাংবাদিকরা পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেছে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ।
উল্লেখ্য,২১ শে ফেব্রুয়ারি বাংলার ইতিহাসে একটি অমলিন দিন। ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে এই দিনটি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে আন্দোলনরত বাঙ্গালিদের মিছিলে বর্বর হত্যাকাণ্ড চালানো হয়।কিন্তু সর্বশেষ পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রভাষাকে বাংলা করতে বাধ্য হয়।সর্বশেষ মহান এই দিবসটিকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়ে থাকে। এটিকে শহীদ দিবস নামেও পালন করা হয়ে থাকে। ভাষা শহীদদের স্মরণে এবং তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।

