• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নলবুনিয়া সড়কের ঢালে সাকুরা পরিবহনের বাস দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা 

     swadhinshomoy 
    24th Feb 2026 11:59 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ নাজমুল হাসান অপু
    বরগুনা প্রতিনিধি:
    ঢাকা থেকে তালতলীর উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহন-এর একটি যাত্রীবাহী বাস বরগুনা জেলার তালতলী উপজেলার নলবুনিয়া সড়কের ঢালে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে।
    সোমবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসার পর পথে আরও দুই স্থানে বাসটি সড়কের ঢালে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটে বলে যাত্রীরা অভিযোগ করেন। সর্বশেষ তালতলী উপজেলার নলবুনিয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ঢালে পড়ে যায়।
    বাসে থাকা যাত্রীদের ভাষ্য, চালক দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং সড়ক কুয়াশাছন্ন থাকায় বারবার নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কোনো যাত্রী গুরুতর আহত হননি। সবাই অক্ষত অবস্থায় উদ্ধার হন বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
    ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে বিকল্প ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়।
    এ ঘটনায় এলাকাবাসী সড়ক নিরাপত্তা জোরদার এবং পরিবহন চালকদের সতর্কভাবে গাড়ি চালানোর দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবে বলে জানা গেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728