• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • “রমজানের আনন্দ সবার ঘরে”— সোনাইছড়িতে ব্যতিক্রমী ইফতার বিতরণ 

     swadhinshomoy 
    24th Feb 2026 11:35 am  |  অনলাইন সংস্করণ Print

    রেজাউল করিম

    পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও সহমর্মিতার চেতনাকে ধারণ করে সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাওলানা আবু সুফিয়ান -এর উদ্যোগে প্রায় ৩ শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    ওয়ার্ডের বৈদ্যরছড়া, কুমিরাপাড়া ও জামিরতলীপাড়া এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলোর হাতে সরাসরি ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। চাল, ডাল, তেল, ছোলা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পেয়ে অনেক পরিবারই কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুরো আয়োজন ঘিরে এলাকাবাসীর মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ ও ইতিবাচক সাড়া।

    ইফতার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ আলেম আল মাওলানা জাকির হোসেন, বিশিষ্ট সমাজসেবক বশির আহমেদ কোম্পানি, সাবেক ইউপি সদস্য জাফর আলম বাঙালি, সমাজ সরদার আব্দুল করিম এবং শিক্ষাবিদ ও সমাজসেবক ডাক্তার বদিউল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এ সময় মাও. আবু সুফিয়ান বলেন,
    “রমজানের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন তা সবার সাথে ভাগাভাগি করা যায়। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

    তিনি আগামী দিনে ওয়ার্ডের উন্নয়ন, ন্যায়বিচার ও মানবিক কর্মকাণ্ডে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

    স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে এবং রমজানের প্রকৃত শিক্ষা বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728