• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পানছড়িতে ৩ বিজিবি’র অভিযান লক্ষাধিক টাকার সেগুন কাঠ জব্দ 

     swadhinshomoy 
    24th Feb 2026 3:21 pm  |  অনলাইন সংস্করণ Print

    ​মো: মামুন হাসান, পানছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি :

    খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

    ​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুজগাং বিজিবি ক্যাম্প সংলগ্ন করল্যাছড়ি এলাকায় হাবিলদার মো. পেয়ারুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল দল অবস্থান নেয়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সটকে পড়লে সেখান থেকে ৬৪ টুকরা (৮৭.৯৮ ঘনফুট) সেগুন কাঠ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৭ হাজার ৪৮৩ টাকা।

    ​পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত কাঠগুলো ইতিমধ্যে স্থানীয় বন বিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। দেশের বনজ সম্পদ রক্ষায় সীমান্ত ও জনপদে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728