লংগদু (রাঙ্গামটি) প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং মঙ্গলবার সকাল ১১ঃ০০ টায় রাঙ্গামাটি জেলাধীন লংগদু উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভা লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন। এছাড়া আরো উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠনের প্রধান, লংগদু থানা, সেনা জোন, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সকল ইউপি চেয়ারম্যান, হেডম্যান, কার্বারী প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, লংগদু প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক, বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে উপজেলার বিভিম্ন পর্যায়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। বিশেষ করে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রনে রাখার বিষয়ে আলোচনা ও পরামর্শ দেয়া হয়। সেইসাথে বিভিন্ন এলাকার দায়িত্বশীল ব্যাক্তিবর্গ এবং স্থানীয় প্রতিনিধি তাদের বক্তব্যে এলাকার আইন-শৃঙ্খলার বিদ্যমান পরিস্থিতি, বাজার ব্যবস্থা ও রমজানে দ্রব্যমুল্যের নিয়ন্ত্রন, যোগাযোগ ব্যবস্থা,বোট ঘাট ইজারা, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পাহাড়ী-বাঙ্গালী সম্পর্ক স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। সকলের সহযোগিতায় এলাকার শান্তি ও সম্পৃতি বজায় রাখতে যার যার অবস্থান থেকে ভুমিকা রাখার অনুরোধ জানান।

