swadhinshomoy
24th Feb 2026 12:18 pm | অনলাইন সংস্করণ Print
মোস্তফা কামাল, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
শনিবার (২২ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মোঃ সহিদুল ইসলাম এর দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়ী-ঘর ভাংচুর, লুটপাট, অগ্নি সংযোগ ঘটনাকে কেন্দ্র করে মোঃ সহিদুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় প্রধান আসামি হিসেবে হাসান জিহাদির নাম উল্লেখ করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

