মোহাম্মদ জাকির শাহ
লক্ষীপুর জেলা প্রতিনিধি
ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং জাটকা সংরক্ষণে পদ্মা–মেঘনা নদীতে দুই মাসের জন্য সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
নিষেধাজ্ঞার আওতায় এ সময় ইলিশসহ সব প্রকার মাছ ধরা, কেনাবেচা, পরিবহন ও মজুদ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, নদীর মাছের প্রজনন সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতসহ প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে প্রশাসন। একই সঙ্গে জেলেদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয়েছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে নদীতে মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে।
স্থানীয় মৎস্য বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে নদী এলাকায় টহল জোরদার করা হবে এবং নিয়মিত নজরদারি চালানো হবে।

