জেলা প্রতিনিধ
আল মিরাজ
তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ডিমলা উপজেলায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ সরঞ্জাম ধ্বংস ও জব্দ করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, অবৈধভাবে পাথর উত্তোলনের সময় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ টাস্কফোর্স অভিযান চালায়। এ সময় ১১টি নৌকা, ৬টি স্যালো মেশিন এবং ৫টি সিক্স সিলিন্ডার মেশিন ধ্বংস করা হয়। এছাড়া ৪টি নোঙ্গর, ২টি কোদাল, ১টি বেলচা এবং ৭টি লোহার টুকরি জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির, ডিমলা থানার সাব-ইন্সপেক্টর মোঃ রেজা সঙ্গীয় পুলিশ ফোর্সসহ এবং বানিরঘাট বিওপির সুবেদার মোঃ সাইফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ।
উপজেলা প্রশাসন জানায়, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

