নিজস্ব প্রতিবেদক
দৈনিক স্বাধীন সময়
ঘটনাটি ঘটেছে উত্তরা ১০ নং সেক্টর ১৬ নং রোডের ১৫ নং বাড়িতে। আজ বৃহস্পতিবার আনুমানিক দুপুর দুইটা বাজে উল্লেখিত ভাড়াটিয়া দোকানদার মাইক ব্যাবসায়ী সহিদ ওরফে নান্নু তার নিজের ছেলে ও বহিরাগত কয়েকটি ছেলেদের নিয়ে বাড়ির মালিক ও তার একমাত্র ছেলে কে (উত্তরা হাবিবুল্লাহ বাহার স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র) আগামী ১ লা মার্চের মধ্যে বাড়ি ছেড়ে চলে যেতে হুমকি দেয় এবং খুবই বাজে ভাষায় গালিগালাজ করে । যদি বাড়ি না ছাড়ে তাদের কে মেরে ফেলার হুমকি দেয়। সরেজমিনে গিয়ে জানা যায় কে এই সহিদ ওরফে নান্নু? নান্নু অত্যন্ত গরিব পরিবারের সদস্য প্রথম জীবনে বাসে চকলেট বিক্রি করতো পরবর্তীতে টঙ্গীতে একটি ইলেকট্রিক দোকানে কাজ নেয় এবং টঙ্গী স্টেশনে গাঁজা বিক্রি করতো। কিছু টাকা কামানোর পরে কামারপাড়া এসে মাইকের দোকান দেয় এবং নতুন বাজার মসজিদের টয়লেট অজুখানা পরিস্কার পরিচ্ছন্ন কর্মীর কাজ নেয়। এক পর্যায়ে মসজিদের দান বাক্স থেকে নিয়মিত টাকা চুরি করে কমিটির কাছে ধরা পড়ে অপমান অপদস্থ করে মসজিদ থেকে বের করে দেয়া হয়। বিভিন্ন যায়গায় লোন করে ব্যাবসা চালিয়ে গেলেও তার আরালে গাঁজা ইয়াবার বেঁচা কেনা করে। বাড়ি ওয়ালা এসব বেআইনী কাজে বাধা দিলে তাদের উপর ক্ষিপ্ত হয় যা ভয়ের কারণ। বাড়ি ওয়ালা কোনো উপায় না পেয়ে উত্তরা পশ্চিম থানায় গিয়ে পুলিশকে অবহিত করেন এবং ডিউটি অফিসার একটি সাধারণ ডায়রি করার পরামর্শ দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। সাধারণ ডায়রি নং ২১৪৩ তারিখ ২৬/০২/২০২৬ ইং। নতুন সরকারের কাছে আবেদন দেশের সাধারণ মানুষ যেন কোন উগ্ৰবাদী সন্ত্রাসী চাঁদাবাজ এর কাছে জিম্মি না হয়ে যায়।

