• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজারহাটে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, অপহরণকারী গ্রেফতার 

     swadhinshomoy 
    01st Mar 2026 2:12 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোস্তফা কামাল, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: ০১/০৩/২৬ইং
    কুড়িগ্রামের রাজারহাটে দশম শ্রেণির ছাত্রীকে অপহরনের পর ৪দিন আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে অপহরণকারী। রাজারহাট থানা পুলিশ ৪দিন পর অপহৃতা ধর্ষিতাকে রংপুরের কাউনিয়া উপজেলা থেকে উদ্ধার করেছে। এসময় পুলিশ অপহরণ করে ধর্ষন করার অপরাধে রায়হান কবির(৩০)কে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে।
    পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের রবি চন্দ্র রায়ের মেয়ে ও দশম শ্রেনির ছাত্রী(১৫) গত সোমবার(২৪ফেব্রুয়ারী) সকালে বাড়ি থেকে সিঙ্গেরডাবরীহাট স্কুল এন্ড কলেজে যায়। সারাদিন পরও সে বাড়িতে ফিরে না যাওয়ায় বাড়ির লোকজন তাকে আত্মীয় ও বন্ধু-বান্ধবদের বাড়িতে খুঁজতে থাকে। ওইদিন রাতে পরিবারের লোকজন জানতে পারে,তার মেয়েকে একই ইউনিয়নের ফতেখাঁ গ্রামের আমজাদ হোসেনের বখাটে ছেলে রায়হান কবির(৩০)ও তার লোকজন স্কুলে যাওয়ার পথিমধ্যে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় মেয়ের বাবা রবি চন্দ্র রায় রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। শনিবার(২৮ফেব্রুয়ারী) রাজারহাট থানা এসআই বাদশা মিয়ার নেতৃত্বে একদল পুলিশ কাউনিয়া সদর থানার সহযোগীতায় কাউনিয়া থানার পাশ থেকে অপহৃতাকে উদ্ধার করে এবং রায়হান কবিরকে গ্রেফতার করে রাজারহাট থানায় নিয়ে আসে। অপহৃতা মেয়েটি জানায়, তাকে অপহরণ করার পর একটি বাড়িতে নিয়ে গিয়ে রায়হান কবির নামের এক যুবক জোরপূর্বক ধর্ষণ করেছে। এ ঘটনায় রাজারহাট থানায় ২০০০সালেরর নারী ও শিশু নির্যাতন দর্মন আইন (সংশোধীত ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১, তারিখ ০১/০৩/২৬ইং। রোবাবার(১মার্চ) এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বলেন, অপহৃতা মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। ধর্ষন হয়েছে কিনা ডাক্তারী পরীক্ষার জন্য কুড়িগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে ধর্ষিতার ২২ধারায় আদালতে জবানবন্দী গ্রহন করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031