• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৬ দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা 

     swadhinshomoy 
    03rd Mar 2026 1:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    মো ওমর খান সানি তাড়াইল উপজেলা প্রতিনিধি ।

    কিশোরগঞ্জের তাড়াইলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ছয়টি ইফতার সামগ্রীর দোকানে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার। এ সময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

    সোমবার (২ মার্চ) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে এই অভিযান পরিচালিত হয়।
    অভিযানকালে হোটেল অপরিচ্ছন্ন রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং খাবার খোলা অবস্থায় (ঢাকনা ছাড়া) সংরক্ষণের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় জরিমানা করা হয়।

    তাড়াইল সদর বাজারের ব্যাবসায়ী সাচাইল গ্রামের আলী আখতার, কালনা গ্রামের তাহের উদ্দিন, আবদুল মতিন এবং দারিয়াপুর গ্রামের সুমন মিয়া’কে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ২ জন ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। তারা হলেন, মায়ের দোয়া হোটেল এর স্বত্তাধিকারী আজিজুল ইসলাম, এবং রানা হোটেলের স্বত্তাধিকারী নজরুল ইসলাম। অভিযানে মোট ৬ জন ব্যবসায়ীর কাছ থেকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    রমজান মাসজুড়ে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031