swadhinshomoy
01st Mar 2026 1:55 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ মাহফুজুল ইসলাম
নওগাঁ জেলা প্রতিনিধি
দৈনিক স্বাধীন সময়।
নওগাঁ জেলার মান্দা উপজেলায়, চৌজা গ্রামে অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক চৌজা মসজিদ, যা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটি।
মসজিদটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য আজও পাওয়া যায়নি।
প্রত্নতত্ত্ব বিভাগের তথ্যমতে ধারণা করা হয় মসজিদটি অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে নির্মাণ করা হয়। মসজিদটি সুলতানি আমলের স্থাপত্যরীতিতে তৈরি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০০২ সালের ১৯ জুনে এই মসজিদটিকে সংরক্ষিত পুরাকীর্তি স্থান হিসেবে ঘোষণা করেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

