• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দোহারে সাশ্রয়ী মূল্যে গোস্ত, দুধ ও ডিম বিক্রি শুরু 

     swadhinshomoy 
    04th Mar 2026 3:07 pm  |  অনলাইন সংস্করণ Print

    শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

    পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সাধারণ মানুষের নাগালের মধ্যে আমিষের চাহিদা মেটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দোহার উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর। বুধবার সকালে দোহার উপজেলা কালেম চত্বর এর সামনে সুলভ মূল্যে গরুর গোস্ত, দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্‌বোধন করা হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জনহিতকর কার্যক্রমের উদ্‌বোধন করেন। এসময় তিনি বলেন, “বাজারমূল্য স্থিতিশীল রাখতে এবং নিম্ন ও মধ্যবিত্ত মানুষের পুষ্টি নিশ্চিত করতে সরকার এই ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।”
    বাজারে যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম চড়া, তখন এই বিশেষ বিক্রয় কেন্দ্রে পণ্যগুলো অনেক সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। নির্ধারিত মূল্যতালিকা হলো, গরুর গোস্ত : প্রতি কেজি ৬৫০ টাকা, গরুর দুধ : প্রতি লিটার ৮০ টাকা, ডিম : প্রতি হালি ২৮ টাকা।
    উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম জানান, প্রাণিসম্পদ কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত প্রতিদিন এই পয়েন্ট থেকে সাধারণ মানুষ নির্ধারিত মূল্যে পণ্যগুলো ক্রয় করতে পারবেন। তিনি আরও যোগ করেন যে, পণ্যের গুণগত মান বজায় রাখতে তারা নিয়মিত তদারকি করছেন।
    উদ্‌বোধনের পর থেকেই সাধারণ মানুষের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, বাজারে যেখানে গরুর গোস্ত ৭৫০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে, সেখানে ৬৫০ টাকায় গোস্ত পেয়ে তারা বেশ খুশি। বিশেষ করে ডিম ও দুধের দাম কম হওয়ায় সাধারণ ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031