• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাজীপুর মেট্রোপলিটন পুলিশের রদবদল 

     swadhinshomoy 
    04th Mar 2026 2:48 pm  |  অনলাইন সংস্করণ Print

    গাজীপুর প্রতিনিধি :

    মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এ একযোগে ১৭ জন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কর্মকর্তার রদবদল করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক ও তদন্ত বিভাগে বড় ধরনের এই পরিবর্তনকে প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

    জিএমপি পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি ও পদায়ন কার্যকর করা হয়। আদেশে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন কার্যক্রম জোরদার ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতেই এ রদবদল।

    আদেশ অনুযায়ী, মো. ওয়াহিদুজ্জামান গাছা থানার ওসি, মো. ইফতেখার হোসেন কোনাবাড়ী থানার ওসি এবং মোহাম্মদ আরিফুর রহমান টঙ্গী পশ্চিম থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন। গুরুত্বপূর্ণ থানাগুলোতে নতুন নেতৃত্ব দেওয়ার মাধ্যমে মাঠপর্যায়ে তৎপরতা বাড়ানোর ইঙ্গিত মিলেছে।

    অন্যদিকে ডিবি (উত্তর) বিভাগে মো. শাহীন খান, মুহাম্মদ মনিরুজ্জামানকে পদায়ন করা হয়েছে। ডিবি (দক্ষিণ) বিভাগে দায়িত্ব পেয়েছেন দেব দুলাল দে। এছাড়া খন্দকার জালাল উদ্দিন মাহমুদকে ইন্সপেক্টর (মিডিয়া) করা হয়েছে।

    তদন্ত শাখায়ও এসেছে বড় পরিবর্তন। গাছা থানায় তদন্ত পরিদর্শক হিসেবে মো. আব্দুল আউয়াল সরদার, টঙ্গী পূর্বে মো. জিল্লুর রহমান, কাশিমপুরে তারিকুল ইসলাম এবং পুবাইলে মো. আবু বকর সিদ্দিক দায়িত্ব পেয়েছেন। টঙ্গী পশ্চিমে তদন্ত পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে ইমানুর রহমানকে।

    এছাড়া ফরিদ আহম্মেদকে ইন্সপেক্টর (ক্রাইম অ্যান্ড অপস), শাহ ফরিদ আহমেদকে ইন্সপেক্টর (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট), শহিদুল ইসলামকে ট্রাফিক (উত্তর) এবং মীর মো. শাহ আলমকে ট্রাফিক (দক্ষিণ) বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

    পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিবি ও তদন্ত শাখায় দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দ্রুত মামলা নিষ্পত্তি, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবার মান উন্নয়নের লক্ষ্যেই এই পদায়ন।

    অফিস আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদান এবং পূর্বের দায়িত্ব যথাযথভাবে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। একযোগে এই রদবদলকে জিএমপির কার্যক্রমে ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031