• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লৌহজং উপজেলা-এ চোর সন্দেহে গণপিটুনি দুই যুবকের মৃত্যু 

     swadhinshomoy 
    04th Mar 2026 3:13 pm  |  অনলাইন সংস্করণ Print

    আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ প্রতিনিধি।

    মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন সাগর (২৪) ও সানারুল (১৬)সাগরের পিতার নাম ফোরহাদ এবং সানারুলের পিতার নাম শহিদুল ইসলাম।তারা একই উপজেলার গোয়ালীমান্দ্রা বেদে পল্লী এলাকার বাসিন্দা।

    স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার দিনগত রাত প্রায় ২টার দিকে তাদের আটক করা হয়।সাতঘরিয়া মাঠ এলাকা থেকে বিদ্যুতের তার চুরির অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।এরপর এলাকাবাসীর গণপিটুনির শিকার হন ওই দুই যুবক।রাতে গুরুতর আহত অবস্থায় তারা পড়ে থাকেন।সকালে তাদের উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়।

    সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।লৌহজং থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল আসে।
    এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
    মরদেহ দুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

    সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে।পুলিশ জানিয়েছে,ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা।
    উল্লেখ্য,চোর সন্দেহে গণপিটুনির ঘটনা এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031