• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত 

     swadhinshomoy 
    04th Mar 2026 2:09 pm  |  অনলাইন সংস্করণ Print

    ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

    রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মমিনা বেগম(৪০) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। তিনি উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর বাওচন্ডি এলাকার খামারকোল গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী। মঙ্গলবার(৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় আউলিয়াগঞ্জ রেল স্টেশনের অদূরে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী দোলনচাাঁপা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন।

    রংপুর রেলওয়ে পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আপাততঃ নিহত ওই নারীর শরীরের ছিন্ন ভিন্ন অংশগুলো একত্রিত করা হচ্ছে। এরপরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    এদিকে এলাকার লোকজন ও পারিবারের সদস্যরা জানিয়েছেন, মমিনা বেগম মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তবে এদিন সকালে তিনি গরুর ঘাস কাটার জন্য কাস্তে ও বস্তা হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে বাড়িতে খবর আসে তিনি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031