swadhinshomoy
08th Mar 2026 3:36 pm | অনলাইন সংস্করণ Print
আন্তর্জাতিক:
চীনের চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের চতুর্থ অধিবেশনে অর্থনীতি বিষয়ক একটি সংবাদ সম্মেলন আয়োজিত হয়। এতে শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য খাতে ১২.৪ ট্রিলিয়ন ইউয়ান বরাদ্দের তথ্য জানানো হয়।
সম্মেলনে চীনের অর্থমন্ত্রী লান ফো আন বলেন, উচ্চমানের উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং দিকগুলোতে আরও তহবিল বরাদ্দ করা হবে। এই বছর বিজ্ঞান ও প্রযুক্তিতে জাতীয় ব্যয় প্রায় ১.৩ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছে, যা ৭.১ শতাংশ বৃদ্ধি পাবে। এ ছাড়া শিক্ষা, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও আবাসন সুরক্ষায় মোট ব্যয় ১২.৪ ট্রিলিয়ন ইউয়ানেরও বেশি হবে।
সূত্র:শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

