• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু ধর্ম অবমাননার প্রতিবাদ সমাবেশ থেকে কুমিল্লায় বোমা হামলার তীব্র নিন্দা 

     swadhinshomoy 
    08th Mar 2026 1:23 pm  |  অনলাইন সংস্করণ Print

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে হিন্দু ধর্ম অবমাননার বিরুদ্ধে ছাত্র ঐক্য পরিষদের পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশ চলাকালীন কুমিল্লার ঠাকুরপাড়ায় বোমা হামলার সংবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক রাজেশ নাহা।

    শনিবার (৭ মার্চ) বিকেলে রাজু ভাস্কর্যে আয়োজিত সমাবেশ চলাকালেই কুমিল্লার ঠাকুরপাড়া কালিগাছ তলায় শনি পূজা চলাকালীন বোমা হামলার খবর আসে। এতে পুরোহিত কেশব চক্রবর্তী গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। এই বর্বরোচিত ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে রাজেশ নাহা বলেন, “ধর্মীয় অনুষ্ঠানে এ ধরনের হামলা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের এক গভীর ষড়যন্ত্র। পবিত্র উপাসনালয়ে বোমা হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

    তিনি প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে এই হামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় সাধারণ ছাত্র ও যুব সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

    সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ আহত পুরোহিত কেশব চক্রবর্তীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031