• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাজীপুরের জুট ব্যবসা নিয়ে সংঘর্ষ: গুলি ককটেল বিস্ফোরণ 

     swadhinshomoy 
    08th Mar 2026 11:48 am  |  অনলাইন সংস্করণ Print

    গাজীপুর প্রতিনিধি :

    গাজীপুর মহানগরীর ১৪ নং ওয়ার্ডের ভিটিপাড়া এলাকায় জুট ব্যবসা কে কেন্দ্র করে গুলি, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জুট বোঝাই ট্রাক থেকে মালামাল লুট ও নগদ অর্থ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

    হামলাকারীরা সংঘর্ষের সময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    একাধিক প্রাপ্ত তথ্যে জানা গেছে খান ট্রেডিংয়ের প্রোপাইটর কৌশিক খানের সঙ্গে ম্যানল ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয়-বিক্রয়সংক্রান্ত একটি চুক্তি রয়েছে। সেই চুক্তির ভিত্তিতে শনিবার ঝুট সংগ্রহ করতে গেলে তারা অতর্কিত হামলার শিকার হন।

    ঝুট বোঝাই একটি ট্রাক নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পরই একদল সশস্ত্র ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ট্রাক থামিয়ে ঝুট লুটে নেওয়ার চেষ্টা করে এবং ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাদের একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়।

    ১৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুলের নেতৃত্বে প্রায় দুই থেকে আড়াইশ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীদের অনেকের হাতে দেশীয় অস্ত্র, রামদা ও লাঠিসোঁটা ছিল। তারা কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং ঘটনাস্থলে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তারা আরো জানান, এর আগেও এই ফ্যাক্টরিতে জুট নিয়ে বিএনপি’র দু গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এতে কয়েকজন গুরুতর আহত হয়েছিল। ওই সময় এই সংঘর্ষের ঘটনায় বিএনপির দু গ্রুপ পাল্টাপাল্টি মামলা দায়ের করেন মহানগরীর বাসন থানায়।

    এ বিষয়ে বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, ‘ঝুট ব্যবসা সংক্রান্ত একটি বিরোধের জেরে সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। অভিযোগের প্রেক্ষাপটে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে, ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031