• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হবিগজ্ঞ ৫৫ বিজিবি-র মধ্যরাতে অভিযান, ৮ টি গরু ও ৫৫ কেজি গাজা আটক 

     swadhinshomoy 
    08th Mar 2026 3:04 pm  |  অনলাইন সংস্করণ Print

    ষ্টাফরির্পোটার হবিগজ্ঞ।
    হবিগঞ্জ ৫৫ বিজিবি মাদক ও চোরাচালন বিরোধী পৃথক অভিযানে আট লক্ষ টাকা মূল্যের ০৮টি ভারতীয় গরু এবং ৫৫ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে।

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ অভিযান পরিচালনার অংশ হিসেবে অদ্য ০৭ মার্চ ২০২৬ রোজ শনিবার হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ০৮টি ভারতীয় চোরাই গরু এবং ৫৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে, যার মূল্য আনুমানিক আট লক্ষ টাকা।

    বিজিবি সূত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি একটি চৌখশ দল চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের সংবাদের প্রেক্ষিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল অদ্য ০৭ মার্চ ২০২৬ তারিখ রাত দুইটার সময়ে সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে শালবাগান নামক এলাকায় টহল পরিচালনার সময় ভারত থেকে মাদক পাচারকারী কয়েকটি বস্তায় চোরা কারবারিরা ভারতীয় মালামাল নিয়ে আসতে দেখে এসময় বিজিবি-র চৌখশ টহলদল চোরাকারবারীদের ধাওয়া করলে এসময় তারা উক্ত মালামালের বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ৫৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয় বর্ডারগার্ড (৫৫ বিজিবি)।

    এছাড়াও পৃথক আরেকটি বিশেষ অভিযানে একই এলাকায় আজ ০৭ মার্চ ২০২৬ তারিখ সকাল ৮টার দিকে সাতছড়ি বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে ভারত হতে পাচারকৃত মালিকবিহীন ০৮টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়।

    জব্দকৃত গরু এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্হানে রয়েছে।

    এদিকে দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা। একইসঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছে বিজিবি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031