swadhinshomoy
08th Mar 2026 11:53 am | অনলাইন সংস্করণ Print
উজ্জ্বল চন্দ্র মন্ডল
জেলা প্রতিনিধি, মাদারীপুর।
শনিবার (০৭/০৩/২৬ইং) মাদারীপুরের ডাসার উপজেলায় র্যাব-৮ কর্তৃক মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন নির্মাণাধীন সার্বিক পাম্পের সামনে পরিচালনা করা হয়। এ অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপ (ফেনসিডিল) সহ একজনকে আটক করে র্যাব-৮।
র্যাব সূত্রে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি চৌকশ দল উক্ত এলাকায় অবস্থান করে। এক ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ করে সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৯২ পিস অবৈধ মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়। জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম হালিম বেপারী।
আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। র্যাবের এমন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

