• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ডিমলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন ও ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    08th Mar 2026 11:22 am  |  অনলাইন সংস্করণ Print

    নীলফামারী প্রতিনিধি
    আল মিরাজ

    ডিমলা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব)-এর সহযোগিতায় শনিবার সকালে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে গোলাম রব্বানী প্রধান পুনরায় চেয়ারম্যান এবং স্বপনুজ্জামান স্বপন সেক্রেটারি নির্বাচিত হন।

    অনুষ্ঠানে ডিমলা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ট্রেজারার সেলিম জাহাঙ্গীরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান গোলাম রব্বানী প্রধান।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব “ক” অঞ্চলের ডিরেক্টর মোঃ জিল্লুর রহমান। প্রধান আলোচক ছিলেন ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জেলা সদস্য মোঃ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান।

    অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব)-এর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    সভায় সমিতির বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং সদস্যদের মতামত গ্রহণ করা হয়। একই সঙ্গে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়ে নতুন কমিটি গঠন করা হয়। এ সময় সমিতির কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের সঞ্চয় বৃদ্ধি এবং ঋণ সহায়তা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

    সভা শেষে শিক্ষক-শিক্ষিকাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031