শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
মোঃ দিলুয়ার হোসেন
সুনামগঞ্জের শাল্লা উপজেলা জুরে এখন রমজানের উৎসবমুখর ইফতার আমেজ। শনিবার ৭ মার্চ প্রতিদিন বিকেল ৩টা থেকে শাল্লা সদর ও ঘুঙ্গিয়ারগাঁও বাজারের রেস্তোরাঁ ও ফুটপাতগুলোতে বাহারী ইফতারের পয়সরা সাজিয়ে বসছেন বিক্রেতারা।
বাজারে ছোলা, বেগুনি, চপ, হালিম, কাজর, ডাইলের বড়া মেই দানা , ফুলাউ , ডিম,তেহারী, দই পাশাপাশি চিয়া সিড ড্রিংকস ও ফ্রেশ জুসের মতো আধুনিক পানীয়র চাহিদা বেড়েছে। বিশেষ করে ‘সকাল সন্ধ্যা’ ও মামু ভাগ্না রেস্টুরেন্টের ঘিয়ে ভাজা জিলাপি ও স্পেশাল হালিম ক্রেতাদের প্রধান আকর্ষণ। বাজারে মানভেদে জিলাপি ১৮০ টাকা ও মিষ্টি ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ী সুদিব দাশ জানান, স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখলেও তেল, চিনি ও কাঁচামালের দাম বাড়ায় তারা হিমশিম খাচ্ছেন। তারা বাজার ধর কমানোর জন্য সরকারের কাছে দাবি জানান। অন্যদিকে, দাম কিছুটা বেশি হলেও খাবারের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।

